আমাকে বিশ্বাস করুন, শান্ত খুব ভালো খেলোয়াড়: সিডন্স
সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ইনিংসেই শান্ত এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যা শুরুতেই দলকে কঠিন চাপে ফেলে দিয়েছে। বিশেষ করে ঢাকা টেস্টের দুই ইনিংসে যেখানে তিন নম্বরে প্রয়োজন ছিল শক্ত হাতে প্রতিরোধের, সেখানে উইকেটে টিকতেই পারেননি শান্ত।
তবে সাম্প্রতিক এ ব্যর্থতার পরও শান্তর ওপর আস্থা হারাতে রাজি নন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে, নতুন বলের চাপের কারণেই রান পাচ্ছে না বাংলাদেশের টপঅর্ডার। যে কারণে সম্প্রতি ৫৩ ও ৮০ রানে অলআউট কিংবা ২৪ রানে ৫ উইকেট পড়ার মতো ঘটনাগুলো ঘটেছে।
শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সিডন্স বলেছেন, ‘মূল হুমকিটা আসলে নতুন বল। আমাদেরকে নতুন বলের ব্যাটিংয়ে আরও ভালো হতে হবে। মুমিনুল ফর্মে ফিরলে অনেক ভালো হবে। আমি জানি শান্ত অনেক ভালো খেলোয়াড়। আমার ওপর বিশ্বাস রাখুন, সে খুব ভালো খেলোয়াড়। তার ফর্মে ফেরাটা আমাদের জন্য জরুরি।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের উদ্বোধনী জুটি... চট্টগ্রাম টেস্টের মতো আরও অনেক জুটি লাগবে। তামিম ও মুশফিক ভালো ফর্মে আছে। কাজেই ভালো কিছু হতে পারে বলে মনে হয়। তবে ২০ রানে ৫ উইকেট, ২০ রানে ৪ উইকেট- এসব বন্ধ করতে হবে। এসব জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায় না। এটি লম্বা সময় ধরে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।’
এসময় ধসের কারণ জানতে চাওয়া হলে টেস্ট ক্রিকেটের চাপের কথা উল্লেখ করে সিডন্স আরও বলেন, ‘এটিই টেস্টের চাপ। ব্যাটিংয়ের জন্য এটি কঠিন জায়গা। ইংল্যান্ডে চলমান টেস্টের কথাই দেখুন। দুই দলের ক্ষেত্রেই এটি হয়েছে। খেলাটিই এমন। নতুন বলে ব্যাটিং, দিনের শেষ ভাগে নতুন বলে ব্যাটিং সবসময় কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার