ফুটবলকে বিদায় বলে দিলেন আর্জেন্টাইন তারকা
তেভেজ বলেছেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। আমাকে অনেক কিছু অফার করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকেও প্রস্তাব এসেছে। কিন্তু এটা শেষ, আমি নিজের সবকিছু দিয়ে দিয়েছি। আমি খেলাটা থামিয়ে দিয়েছি কারণ এক নম্বর ভক্তটাকে হারিয়ে ফেলেছি। ’
পরে ব্যাখ্যা করে তেভেজ জানিয়েছেন, বাবার মৃত্যুর পরই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। বোকা জুনিয়র্সের হয়ে পাঁচবার আর্জেন্টাইন লিগের চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন কোপা লিভারতোদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।
২০০৫ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলতে ইউরোপে আসেন তেভেজ। ক্লাবকে রিলেগিশেন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর তেভেজ যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে দুবার প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি।
ইউনাইটেড থেকে আলোচনার জন্ম দিয়ে তেভেজ যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাবের ইতিহাসের প্রথম লিগ শিরোপা দলের অংশ তিনি। এরপর জুভেন্তাসের হয়ে মাঠ মাতান তেভেজ। ইতালির ক্লাবটির হয়ে দুবার সিরি আর শিরোপা জিতেছেন তিনি। সেখান থেকে চাইনিজ লিগে গিয়েও লিগ শিরোপা জেতেন আর্জেন্টাইন তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)