পাওয়ার প্লেতে বিজয়-মুনিমের ওপেনিং জুটি দেখতে মুখিয়ে সিডন্স
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমে আলোচনায় এসেছিলেন মুনিম। এর আগে অবশ্য গত ডিপিএলে অসাধারণ পারফরম্যান্স ছিল তার। সেই ডিপিএলে সেরা রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ পাঁচে ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার। তবে এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি এই ওপেনার।
এদিকে গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই এই ওপেনার। তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালের ৩১ জুলাই। এরপর আর নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি।
মূলত ফর্মহীনতার কারণেই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার ডিপিএলে ব্যাট হাতে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন এই ওপেনার। এমন পারফরম্যান্সের পুরষ্কার স্বরুপ আবারও তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেছেন নির্বাচকরা।
সিডন্স বলেন, 'তাদেরকে (বিজয়-মুনিম) নিয়ে আমি রোমাঞ্চিত। তাদের সঙ্গে কাজ করে ভালো লাগছে। তারা সতেজ আছে, অন্য প্রতিযোগিতায় বাজে পারফর্ম করেনি। প্রথম ছয় ওভারে তারা কী করতে পারে, এটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল