ওপেনিংয়ে তামিমকে যে পজিশনে ব্যাট করার পরামর্শ দিলেন জেমি সিডন্স
২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার সময় দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করায় তামিমকে বাধ্য হয়ে দেরিতে নামতে হয়। এছাড়া আর কোন ইনিংসের তিনি ওপেনিং ছাড়া ব্যাটিং করেননি। তবে সময়ের সাথে এখন তামিম ইকবালকে চার নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শেষে সিডন্স বলছিলেন সেই সম্ভাবনার কথা, “একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।”
তবে তামিল ছাড়া বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান কল্পনা করাই বড় চ্যালেঞ্জ। তবে তার আগে তামিমের বিকল্প হিসাবে ওপেনার খুঁজতে বলছেন ব্যাটিং কোচ। তামিমকে চার নম্বরে ব্যাটিং করাতে হলে তার বিকল্প হিসাবে ভাল একজন ওপেনার খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন জেমি সিডন্স।
“তার আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করেনি, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)