ব্যাট হাতে ১৮২ রানের পর বল হাতে চমক দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন আশরাফুল
বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগের দ্বিতীয় সারির ক্রিকেট লিগ ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। যেখানে গতকাল তারা মুখোমুখি হয় কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাবের।
যেখানে ব্যাট হাতে একাই ১৮২ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ আশরাফুল। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে মোহাম্মদ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব।
দলের হয়ে একাই ১৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। ১৩৬ বলে ৩২টি চার এবং দুটি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। জবাবে বল হাতে শুরুটা দুর্দান্ত করেন মোহাম্মদ আশরাফুল।
শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন তিনি। জয়ের সুবাদে ৩১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাবের। বল হাতে ছয় ওভার বোলিং করে মেডেনসহ ১০ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন মোহাম্মদ আশরাফুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)