সীতাকুণ্ডে হতাহতদের সাহায্যের অনুরোধ জানালেন মাশরাফী
এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
রোববার মাশরাফী সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’
উল্লেখ্য, এই বিস্ফোরণের জন্য প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, কনটেইনারে থাকা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কনটেইনারে হাইড্রোজেন পার অক্সাইড ছিল যা আগুনের তাপে বিস্ফোরিত হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)