ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়লেন সাদিও মানে
আন্তর্জাতিক ফুটবলে ১০ বছর আগে অভিষিক্ত মানের এটাই প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেই সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে ২৯ গোল নিয়ে ম্যাচ শুরু করেন মানে। সেনেগালের জার্সিতে ২৯ গোল করেছেন হেনরি কামারাও। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত টেরাঙ্গা লায়নসের হয়ে ৯৯ ম্যাচে ২৯ গোল করেছিলেন উইগান অ্যাথলেটিকসের সাবেক স্ট্রাইকার। মানের ২৯ গোল ছিল ৮৯ ম্যাচে। সেটা কাল রাতেই ৯০ ম্যাচে ৩২ হয় গেছে।
ডাকারে অনুষ্ঠিত গ্রুপ এল এর ম্যাচের ১২ মিনিটেই কামারাকে ছাড়িয়ে গেছেন মানে। বেনিনের ডেভিড কিকির হাতে বল লাগায় পেনাল্টি পায় সেনেগাল। মানে গোল করতে কোনো ভুল করেননি। ৬ মিনিটের মাথায় ইসমাইলা সারকে ডি-বক্সে ফেলে দিলে আবার পেনাল্টি পায় সেনেগাল। এবারও মানের গোল। এর মাঝে খেলার ২২ মিনিটেও মানে গোল করেছিলেন। নাম্পালাইস মেন্দির পাস থেকে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেছিলেন মানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live