ম্যাচ চলাকালীন সময় চরম দু:সংবাদ পেল নিউজিল্যান্ড
নিউ জিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন ডি গ্র্যান্ডহোম। ধারনা করা হচ্ছে, ধরা পড়তে পারে চিড়ও।
তিন টেস্ট সিরিজের বাকি অংশে এই অলরাউন্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করা হবে এমআরআই স্ক্যানের পর, জানিয়েছে এনজেডসি।
ম্যাচের তৃতীয় দিন শনিবার দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই রান আউট হন ডি গ্র্যান্ডহোম। পরে বোলিংয়ে ১ রানে থাকা ইংলিশ অধিনায়কের স্টাম্প এলোমেলো করে দেন তিনি। কিন্তু ‘ওভারস্টেপ’ করায় উইকেটটি আর পাওয়া হয়নি তার।
এরপরই এলো চোটের ধাক্কা। নিজের চতুর্থ ওভারটি শেষ করতে পারেননি ডি গ্র্যান্ডহোম। ৩.৫ ওভারে এক মেডেন ও ৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
রোমাঞ্চকর ম্যাচটি অবশ্য হেলে পড়েছে ইংল্যান্ডের দিকে। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হাতে নিয়ে ৬১ রান চাই স্বাগতিকদের। ৭৭ রানে খেলছেন জো রুট, কিপার-ব্যাটসম্যান বেন ফোকস খেলছেন ৯ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?