অধিনায়কত্ব ছাড়াই সাহায্য করেছে সাকিব ভাই: নাঈম
সেই ম্যাচসহ সাকিবের অধিনায়কত্বে তিন ম্যাচে মাঠে নামা হয়েছে এখন পর্যন্ত কেবল টেস্ট খেলা নাঈমের। সেই ম্যাচগুলোতে অধিনায়ক সাকিবের সাহায্য পেয়েছিলেন নাঈম। সাকিবের সেই সাহায্যের হাত নাঈমের জন্য ছিল সবসময়। অধিনায়ক না থাকা অবস্থায়ও টাইগার এই স্পিনারকে সাহায্য করেছিলেন সাকিব, এমনটাই জানিয়েছেন নাঈম।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাঈম জানিয়েছেন, সাকিবের নেতৃত্বে খেলতে ভালোই লাগে তার। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব থেকে সাহায্য পান জানিয়ে নাঈম গণমাধ্যমে বলেন,
‘সাকিব ভাইয়ের অধীনে খেললেতো ভালো লাগে। সৌরভ ভাইও (মুমিনুল হক) অনেক হেল্পফুল। আসলে সৌরভ ভাইও আমাকে অনেক সাহায্য করেছে যেটা সত্যি কথা। সাকিব ভাইয়ের অধীনেও খেলেছি সাকিব ভাইও সাহায্য করেছে। সাকিব ভাই যখন অধিনায়ক ছিল না তখনও সাহায্য করেছে। খেলতে পারলেতো ভালোই লাগতো।’
এই অফস্পিনার আরোও যোগ করেন, ‘অবশ্যই ভালো হবে। আগেও যখন প্রথম সিরিজ খেলেছি তখন টানা দুইটা জিতেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে। তখনও ভালো লাগছিল। সাকিব ভাইতো অধিনায়ক হিসেবে অনেক ভালো, উনিতো অনেক সিনিয়র খেলোয়াড়।’
সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাঈম নিজের সেই অভিষেক ম্যাচে ৬১ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এখন পর্যন্ত ৮ টেস্টে নাঈম তিনবার ফাইফারসহ মোট নিয়েছেন ৩১ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live