ব্রেকিং নিউজ: ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দ্বন্দ্ব
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কি নিয়ে তা এখনও পরিষ্কার নয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রাগে গজরাতে গজরাতে একে অন্যের শার্ট টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসও।
নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়ুসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছে।
হাতাহাতির এই ঘটনার মাত্র অল্প কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ভিনিসিয়ুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন রিচার্লিসন। লিভারপুলের বিপক্ষে প্যারিসের ফাইনালে রিয়ালের জয়সূচক গোলটিও এসেছিল ভিনিসিয়ুসের পা থেকেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)