বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে নতুন শঙ্কা
তবুও বাংলাদেশের খেলা দেখার আগ্রহ কম নেই। তবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের দর্শকরা ঘরে বসে টেলিভিশনে দেখতে পাবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
আসন্ন সিরিজের টিভি স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। সাম্প্রতিক সময়ে এই টিএসএমের কেনা স্বত্ব থেকে ‘ফিড’ নিয়েই কনসর্টিয়ামের মতো করে দেশের টিভিতে প্রচার করে আসছে। আর সে ফিড থেকেই টি স্পোর্টস ও গাজী টিভিতে খেলা সম্প্রচার হয়ে আসছে।
তবে একদম ভেতরের খবর, সম্প্রতি টোটাল স্পোর্টস মার্কেটিং টিএসএমের সঙ্গে ঐ কনসর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের কারণে কনসর্টিয়াম নীতিগতভাবে টিএসএমের কাছ থেকে ফিড নিতে আগ্রহী নয়।
যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ সিরিজের টিভি প্রচারস্বত্ব টিএসএমের কেনা, তাই তাদের কাছ থেকে ফিড না নিলে বাংলাদেশে খেলা টিভিতে দেখানো যাবে কি না তা নিয়েই তৈরি হয়েছে বিরাট জটিলতা।
টি স্পোর্টস ও গাজী টিভির সঙ্গে টিএসএমের দ্বন্দ্বের অবসান ঘটলে অবশ্য ভিন্ন কথা। নয়তো এবার বাংলাদেশে বসে টাইগারদের খেলা দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। বর্তমান অবস্থায় বাংলাদেশের মাটিতে বসে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের খেলা টিভিতে দেখানোর কি কোনো উপায় নেই?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)