হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল বনাম জাপানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে ১৫ শট নিয়েও (৩টি লক্ষ্যে) গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু ব্রাজিলকে আটকে রাখতে পেরেছে তারা।
প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে ব্রাজিল। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রাফিনহার বাঁ পায়ের শট ক্লোজ ছিল। ৪২ মিনিটে নেইমারের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে বাইরে বের করে দেন জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ব্রাজিল। ৫৭ মিনিটে দানি আলভেজের হেডেড পাস থেকে রাফিনহার শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এরপর নেইমারের বেশ কয়েকটি চেষ্টা আটকে দেয় জাপান।
৭৫ মিনিটের মাথায় রিচার্লিসনকে বিপজ্জনক জায়গায় ফেলে দেন ওয়াতারো এন্দো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান পায়ের শটে পোস্টের বাঁদিক দিয়ে বল সহজেই জালে জড়িয়ে দেন নেইমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)