ব্রেকিং নিউজ: ২০২২ কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময় সূচি ঘোষণা
গতকাল রাতে ইউক্রেনকে বিদায় করে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলো ওয়েলস। এখন কেবল আর ২টি দলের অপেক্ষা। বিশ্বকাপের মঞ্চে সেই দুটি জায়গার জন্য ১৩-১৪ জুন অস্ট্রেলিয়া অথবা সংযুক্ত আরব আমিরাত লড়াই করবে পেরুর বিপক্ষে এবং কোস্টারিকা লড়াই করবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
প্রায় এক মাসব্যাপী চলা ২০২২ কাতার বিশ্বকাপের আসরে এবার উদ্বোধনী ম্যাচ খেলবে সেনেগাল এবং নেদারল্যান্ডস। ২১ নভেম্বর আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এবারের আসরে গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে। লুসাইলের আইকনিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। আরটিভি অনলাইনের পাঠকদের জন্য এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ দেওয়া হলো।
২০২২ কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:
|
|
ব্রাজিল-ক্যামেরুনের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব।
৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু হবে শেষ ষোলোর খেলা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে রাউন্ড অব সিক্সটিনের।
দিন ম্যাচ সময়
৩ ডিসেম্বর এ১-বি২ রাত ৯টা
৪ ডিসেম্বর সি১-ডি২ রাত ১টা
৪ ডিসেম্বর ডি১-সি২ রাত ৯টা
৫ ডিসেম্বর বি১-এ২ রাত ১টা
৫ ডিসেম্বর ই১-এফ২ রাত ৯টা
৬ ডিসেম্বর জি১-এইচ২ রাত ১টা
৬ ডিসেম্বর এফ১-ই২ রাত ৯টা
৭ ডিসেম্বর এইচ১-জি২ রাত ১টা
রাউন্ড অব সিক্সটিন শেষে কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।
দিন ম্যাচ সময়
৯ ডিসেম্বর ই১-এফ২ বনাম জি১-এইচ২ রাত ৯টা
১০ ডিসেম্বর এ১-বি২ বনাম সি১-ডি২ রাত ১টা
১০ ডিসেম্বর এফ১-ই২ বনাম এইচ১-জি২ রাত ৯টা
১১ ডিসেম্বর বি১-এ২ বনাম ডি১-সি২ রাত ১টা
দুই দিনের বিরতি শেষে সেমিফাইনাল হবে ১৪ এবং ১৫ ডিসেম্বর
দিন ম্যাচ সময়
১৪ ডিসেম্বর উইনার অব কোয়ার্টার ফাইনাল ১ এন্ড ২ রাত ১টা
১৫ ডিসেম্বর উইনার অব কোয়ার্টার ফাইনাল ১ এন্ড ২ রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৭ ডিসেম্বর রাত ৯টায়। সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দল মুখোমুখি হবে সেই ম্যাচে।
ফাইনাল হবে ১৮ ডিসেম্বর রাত ৯টায়।
২০২২ কাতার বিশ্বকা্পে কোন গ্রুপে কোন দল:
গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস।
গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, আন্তঃমহাদেশীয় প্লে অফ ১ (পেরুর সঙ্গে অস্ট্রেলিয়া বনাম সংযুক্ত আরব আমিরাতে জয়ী দল)।
গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি, জাপান, আন্তঃমহাদেশীয় প্লে অফ ২ (কোস্টারিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল )।
গ্রুপ ‘এফ’- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।
গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া, ঘানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার