“যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আর্জেন্টিনা”
গত বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা এক বছরের কম সময়ে স্বাদ পেয়েছে আরেকটি আন্তর্জাতিক শিরোপার। গত সপ্তাহে ইউরো ২০২০-এর চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতেছে ফিনালিসিমার শিরোপাও।
দারুণ ছন্দ ধরে রেখে আরেকটি উজ্জীবিত পারফরম্যান্সে রোববার প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। পাঁচটি গোলই করেন লিওনেল মেসি।
এই নিয়ে ৩৩ ম্যাচ অপরাজিত রইল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেভাবে খেলছে আর্জেন্টিনা, তাতে চলতি বছরের শেষের দিকে হতে যাওয়া কাতার বিশ্বকাপে ফেভারিটের তালিকায় উপরের দিকেই থাকবে তারা।
এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের পর টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ডি মারিয়ার কণ্ঠে ফুটে উঠল আত্মবিশ্বাসের সুর। ৩৪ বছর বয়সী এই ফুটবলার বললেন, কোপা আমেরিকার শিরোপা তাদের বিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
“আমরা যে কোনো দলের বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আমি মনে করি, ইতালির বিপক্ষে আমরা তা দেখিয়েছি এবং তা অব্যাহত আছে। কোপা আমেরিকা জয় আমাদের জন্য অনেক বড় একটা লাফ ছিল।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live