অগ্নি নির্বাপক যন্ত্র কিনতে বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন রুবেল
এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের আঁচ লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে অনেকে সমবেদনা এবং সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসতে আহবান জানিয়েছিলেন। এবার সে দলে যোগ দিলেন টাইগার পেসার রুবেল হোসেনও।
তবে রুবেল কেবল সীতাকুণ্ড ট্র্যাজেডি নয়, চিন্তা করেছেন সুদূরপ্রসারী। আর তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগুন নেভানোর জন্য উন্নত যন্ত্রপাতি কেনার আবেদন জানিয়েছেন তিনি। সরকারের অর্থ নয়, সাধারণ জনগণের অর্থে এই যন্ত্রপাতি কেনার আহবান রুবেলের।
আজ (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসকে যেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়। যেখানে টাকা পাঠাবেন আপামর জনসাধারণ। আর সেই অর্থে কেনা হবে আগুন নেভানোর সব অত্যাধুনিক যন্ত্রপাতি।
রুবেল লিখেন, ‘মাননীয়_প্রধানমন্ত্রী
দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন।
আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দিব, যে যা পারি তাই দেব। ১০, ১০০, ১০০০ কিংবা ১০০০০ টাকা। দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।
নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের ‘পদ্মা সেতু’ করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারবো, দয়া করে আপনি আমাদের কে সেই সুযোগ টা করে দিন।
এদেশের মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায় এর নাম সোনার বাংলাদেশ।’
অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবেই বাংলাদেশে অগ্নিকান্ড স্বাভাবিকের চেয়েও বেশি ভয়াবহতা ছড়িয়েছে। যা দেখা গিয়েছিল বনানী, পুরান ঢাকা কিংবা এই সীতাকুণ্ডের অগ্নিকান্ড ঘটনায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live