আমি শতভাগ নিশ্চিত এক বছরে দুই আইপিএল হবে: আকাশ চোপড়া
যদিও এমনটা এখনই হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক এই ভারতীয় ক্রিকেটার। আইপিএলের বর্তমান প্রধান স্পন্সর টাটা। এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিএলএফ। এরপর আইপিএলের স্পন্সর হয় পেপসি।
পরবর্তীতে ভিভো ও ড্রিম ইলেভেন আপিএলের স্পন্সর করেছে। এবার টাটার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে আইপিএলের। আকাশ মনে করেন এই চুক্তির মেয়াদ শেষেই দেখা যেতে পারে এক বছরে দুই আইপিএল।
এ প্রসঙ্গে আকাশ বলেন, 'এটা নিশ্চিত যে আইপিএল শুধু ৯০ ম্যাচের একটি টুর্নামেন্ট থাকবে না। আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কেন হবে? এটা আপনার আর আমার বিষয় নয়। এটা তার বাজারই নিশ্চিত করবে।'
দুটি আইপিএলের পরিধি কেমন হবে সেই বিষয়েও ধারণা দিয়েছেন আকাশ। তিনি মনে করেন ৯৪ ম্যাচের বড় একটি আইপিএল হবেই। সেই সঙ্গে এক মাসের আরেকটি ছোটো আইপিএল হবে। যেখানে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে।
আকাশের ভাষ্য, 'এটা হয়তো এখনই হবে না। এটা এই সাইকেলে হবে না। এমনকি এটা আগামী পাঁচ বছরেও হবে না কিন্তু এটা পাঁচ বছর পর হবে। আমি শতভাগ নিশ্চিত এটা হবেই। সেখানে একটি বড় আইপিএল থাকবে যেখানে ৯৪ ম্যাচ হবে এবং আরেকটি আইপিএল হবে ছোটো। যার পরিধি হবে এক মাসের। সম্ভবত সেখানে প্রতি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট