ডি গ্র্যান্ডহোমকে হারাল নিউ জিল্যান্ড
নিউ জিল্যান্ডের হেরে যাওয়া ওই টেস্টের তৃতীয় দিনে নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলটি করার পর পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ডি গ্র্যান্ডহোম। পরে স্ক্যানে ধরা পড়ে, গোঁড়ালি থেকে পায়ের অগ্রভাগকে যুক্ত করা লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।
চোটের কারণে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার খেলতে পারবেন না দলের সাদা বলের ক্রিকেটের ইউরোপ সফরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
ডি গ্র্যান্ডহোমের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে যুক্ত করেছে নিউ জিল্যান্ড। ব্রেসওয়েল স্কোয়াডের সঙ্গে ছিলেন চোট পাওয়া হেনরি নিকোলসের ‘কাভার’ হিসেবে। পায়ের চোট কাটিয়ে নিকোলস দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে ডি গ্র্যান্ডহোমের চোট দলের জন্য বড় ধাক্কা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্যের জন্য তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট শুরু শুক্রবার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?