শক্তিশালী বাহরানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইনের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ৯৯ ধাপ। ভাল করাটা কঠিন হলেও, অসম্ভব নয়। মালয়েশিয়ায় বৃষ্টির মাঝেও অনুশীলনে কোনো ক্লান্তি ছিল না জামালদের মাঝে। শক্ত প্রতিপক্ষকে কিভাবে কাবু করা যায় তা নিয়েই এদিন কাজ করেছেন কোচ। মনোযোগ বেশি দেয়া হয়েছে রক্ষণভাগে।
করোনা পরিস্থিতি ভাল থাকায় স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক ম্যাচ দেখার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের সমর্থনও পাচ্ছেন ফুটবলাররা।
ফুটবলার আতিকুর রহমান ফাহাদ বলেন, বাহরানের বিপক্ষে কিভাবে খেলতে হবে, সেটি নিয়েই মূলত পরিকল্পনা হচ্ছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধও করেছেন এই ফুটবলার। তিনি বলেন, আমরা জানি মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন। আশা করবো সবাই মাঠে এসে আমাদের সমর্থন দেবেন।
বাহরাইন বধে ভিডিও ফুটেজ দেখে সাজানো হয়েছে পরিকল্পনা। ফুটবলাররা সবাই ফিট থাকায় ভাল খেলার লক্ষ্য দলের সহকারি কোচের।
সহকারি কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, টিমের কম্বিনেশন আগের চেয়ে অনেক ভালো। সবাই ভালো কিছুর অপেক্ষায় আছে। বাহরাইন ইন্দোনেশিয়ার চেয়ে শক্ত প্রতিপক্ষ। আমরা তাদের বিপক্ষে ম্যাচটি নিয়েই পরিকল্পনা সাজিয়েছি। আশা করি ভালো কিছুই উপহার দেবে ফুটবলাররা। বাছাইয়ে বাহরাইনের পর বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক মালয়েশিয়াও তুর্কমেনিস্তানের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)