তামিমের সঙ্গে কথা না বলে সিডন্সের মন্তব্য করা ঠিক হয়নি: সুজন
এর সঙ্গে যোগ হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দুটি ভিন্ন ইস্যু। এক, তার ওপেনিং থেকে নিচে নেমে চার নম্বরে ব্যাটিং করা বিতর্ক, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রসঙ্গে তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিপরীতমুখি ভাষ্য। যথারীতি তা নিয়ে ক্রিকেট পাড়ায় তোলপাড়।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দরজায় কড়া নাড়ছে। মাত্র ৮ দিন পর অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। ওপরের একটি ঘটনায় তামিম ও বিসিবি সভাপতি পাপনের বক্তব্য দুরকম।
আর প্রথম ঘটনায় তামিমের চোখে খলনায়ক আসলে সেই প্রশ্নকর্তা সাংবাদিক, যিনি ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশের ব্যাটিং ঘাটতি পেষাতে ওপরের দিক থেকে অভিজ্ঞদের খানিক নিচে নামিয়ে খেলালে কেমন হয়?
ব্যাটিং কোচ জেমি সিডন্স উত্তর দিতে গিয়ে উদাহরণস্বরুপ তামিমের ইকবালের নাম বলেন। তিনি উত্তরে বলেছেন, তাহলে তো ভালোই হয়। তামিম চার নম্বরে খেললে ভালো হবে। তবে এখন যেহেতু ওপেনার সংকট, তাই তামিমকে মিডল অর্ডারে খেলানোর সুযোগ নেই।
প্রায় দেড় দশক জাতীয় দলের হয়ে খেলার পর তামিমের কেন মিডল অর্ডারে খেলতে হবে? কী কারণ? এসব ব্যাখ্যা অবশ্য দেননি জেমি। তবে তামিম পুরো বিষয়ে খুব চটেছেন। রাগে ক্ষোভে অমন প্রশ্নকেই ‘স্টুপিড’ বলে অভিহিত করেছেন।
তবে ব্যাটিং কোচ জেমি সিডন্স কেন তাকে মিডল অর্ডারে খেলাতে চেয়েছেন? তা নিয়ে ক্ষোভ বা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত বহু দূরে, তামিম এর ধারে কাছে দিয়েও যাননি। জেমি সম্পর্কে একটি কথাও বের হয়নি তামিমের মুখ থেকে।
তামিম মুখ ফুটে কিছু না বললেও টিম বাংলাদেশ ম্যানেজমেন্টের অন্যতম থিংক ট্যাংক খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে সুজন রীতিমত জেমিকে এক হাত নিয়েছেন।
টিম ডিরেক্টরের সোজাসাপটা কথা, ‘জেমি সিডন্সের মত অভিজ্ঞ কোচের এমন উত্তর দেয়া বা ব্যাখ্যা দিতে গিয়ে অমন মন্তব্য করা মোটেও ঠিক হয়নি। তামিম নিজে কি মিডল অর্ডারে খেলতে ইচ্ছুক কি না সেটা না জেনে, তার সঙ্গে কথা না বলে মিডিয়ায় অমন মন্তব্য করা একদমই ঠিক হয়নি।’
সুজন যোগ করেন, ‘তামিম ওপেনার হিসেবে ১৫ বছর জাতীয় দলে খেলে ফেলেছে। ঐ পজিশনে তার চেয়ে সফল আর কেউ নেই। তাকে হুট করে চারে নামিয়ে আনার চিন্তা কেন? সেটা করার আগে তামিমের সঙ্গে তো আলাপ করতে হবে। আমার জানা মতে সে সব কিছুই হয়নি।’
সুজনের শেষ কথা কথা, ‘এটি একান্তই সিডন্সের মন্তব্য। এর সঙ্গে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে ভাবারও কিছু নেই। তামিম দেশের এক নম্বর ওপেনার। তাকে সেখান থেকে সরানোর প্রশ্নই আসে না। টিম ম্যানেজমেন্টের চিন্তায় ওসব নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট