ওয়েস্ট ইন্ডিজে কেমন করতে পারে বাংলাদেশের স্পিনাররা জানিয়ে দিলেন কোচ
ঘরোয়া ক্রিকেটের নামি স্পিন কোচ সোহেল ইসলাম মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের স্পিনারদের। অভিজ্ঞতার দিক থেকে তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা এখন অনেক পরিপক্ব। ফলে তাদের কাছ থেকে ভালো কিছুই আশা করছেন তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে সোহেল বলেছেন, ‘অবশ্যই আমি বলবো যে, আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করি, সেটা ২০১৮ তে; এখন ২০২২। তো এই ছেলেগুলোই সেখানে গিয়েছিল টিমের সঙ্গে, তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। তো এদের আসলে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে চার বছরের মধ্যে। তারা এই সময়ের ভেতর দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিজ্ঞতা কিছুটা কম থাকলেও মিরাজ ছিলেন টেস্ট সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। দুই টেস্টে তিনি শিকার করেছিলেন ১০ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছিলেন ৮ উইকেট। তাইজুলের ঝুলিতে ছিল ৩ উইকেট।
এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের পেস বান্ধব উইকেটে দেশের স্পিনাররা নিজেদের মেলে ধরতে পারেন কিনা। সোহেল মনে করেন কারিগরি বিষয়গুলো মানিয়ে নিয়ে চলতে পারলে ওয়েস্ট ইন্ডিজেও টাইগার স্পিনাররা সফল হতে পারেন।
এই স্পিন কোচের ভাষ্য, ‘ওখানকার উইকেট একটু পেস বোলিংবান্ধব থাকে। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে। স্কিড থাকে। তো আমাদের পিচে বল করলে বল স্কিড করে। আর ওখানে দেখা যায় যে আপনি যদি ওই লেন্থে বল করেন তো ইজি ব্যাকফুটে খেলা যায়। দেখা যায় যে ওখানে লেন্থ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকা লাগে। আসলে এ জিনিসগুলো টেকনিক্যাল জিনিস, এগুলো মানিয়ে নিয়ে এগোতে হয়।’
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে মঙ্গলবার এই কোচের সঙ্গে কাজ করেছেন তাইজুল। অনুশীলন শেষে সোহেল বলেছেন, ‘কীভাবে মানিয়ে নিতে পারে.. এই ট্যাকটিকাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সাথে সাথে কিছু টেকনিক্যাল জিনিস নিয়েও আমরা কাজ করছিলাম যে, ওখানে আসলে কীভাবে বল করলে বা কোন লেন্থে বল করলে সফল হওয়া সম্ভব। এসব বিষয় নিয়েই কাজ করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ