২৮ রানে ৯ উইকেট নেই শ্রীলঙ্কার
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৭ ২১:৫৬:৪৭
অথচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দানুষ্কা গুনাথিলাকা। ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরার পরও অনেকটা সময় ভালো অবস্থানে ছিল লঙ্কানরা।
১২তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হন পাথুম নিশাঙ্কা (৩১ বলে ৩৬)। সেই শুরু। এক ওভার পর এসে হ্যাজেলউড তুলে নেন ৩ ব্যাটারকে। কুশল মেন্ডিস (১), ভানুকা রাজাপাকসে (০) আর দাসুন শানাকা (০) দলকে বিপদে ফেলেই সাজঘরের পথ ধরেন।
চারিথ আসালাঙ্কা ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ১১৬ রানের মাথায় তিনিও (৩৪ বলে ৩৮) রানআউট হয়ে গেলে লঙ্কানদের ধস ঠেকানো যায়নি। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১২৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজেলউড। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন এই পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ