শেষ হলো ইতালি ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
জিততে ভুলে যাওয়া ইতালির সবশেষ সাত ম্যাচে এটি কেবল দ্বিতীয় জয়। ড্র করেছে তিন ম্যাচ, হেরেছে দুটিতে।
ইতালির সঙ্গে প্রায় সমান তালে লড়েছে আগের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া হাঙ্গেরি। ম্যাচে মোট ১৭টি শট নেয় ইতালি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হাঙ্গেরি ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন নিকোলা বারেল্লা। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে গোলটি করেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জো পেলিগ্রিনি। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি থেকে কাটব্যাক করেন পলিতানো। ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন পেলেগ্রিনি।
দুই গোলে এগিয়ে যাওয়া ইতালি বিরতির পর কিছুটা খেই হারায়। ৬১ মিনিটে মানচিনির আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরে হাঙ্গেরি। তবে আর সুযোগ দেয়নি ইতালি। বরং চাপ ধরে রেখে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আজ্জুরিরা।
এই জয়ের পর ইংল্যান্ড-জার্মানির গ্রুপে এক নম্বরে উঠে এসেছে ইতালি। হাঙ্গেরি দুই, জার্মানি তিন আর ইংল্যান্ড আছে চার নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live