তামিমকে সময় বেঁধে দিয়েছে বিসিবি
যার মেয়াদ শেষ হবে আগামী ৭ জুলাই। এদিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে শুরু করে দিয়েছে বিসিবি। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব।
তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে তামিম ইকবালকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিগত কয়েক দিন ধরেই তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরা নিয়ে হচ্ছে নানা আলোচনা।
সম্প্রতি এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনাটা তিনি কোথাও জানাতে পারছেন না। কারণ তিনি বলার আগেই অন্য কেউ এ বিষয়ে বলে দিচ্ছেন। তামিমের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের ওপর মিথ্যাচারের অভিযোগও করেছেন।
পাপনের এমন মন্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। যেখানে তিনি জানিয়েছেন দেশের অনেক সংবাদপত্র তাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পরই (২৭ জুলাই) এ বিষয়ে কথা বলবেন তিনি। যা নিয়ে বিশদ বার্তা দিয়েছেন তিনি।
তামিমের মুখ থেকে শোনার, সিদ্ধান্ত নেওয়ার এবং তার টি-২০ ফরম্যাটে ফেরার জন্য সময় বেঁধে দিয়েছে বিসিবি। ফিরতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের তার টি-২০ খেলতে হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে এই আল্টিমেটাম দিয়েছেন। সংবাদ মাধ্যম ক্রীকবাজকে তিনি বলেছেন, “আমরা চাই সে খেলুক। এখন সে কি খেলবে? বিশ্বকাপে কি খেলতে চায়? যদি খেলবে মনে করে, তাহলে ওয়েস্ট ইন্ডিজে তার টি-২০ খেলতে হবে”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?