ভারতীয় দলে উমরান মালিকের জায়গা পাওয়া নিয়ে রোমাঞ্চে লাগাম টানলেন দ্রাবিড়
তবে সেই উত্তেজনায় আপাতত খানিকটা জল ঢেলে দিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচের ইঙ্গিত, ভারতে হয়ে শুরুর একাদশে জায়গা পেতে আরেকু অপেক্ষা করতে হবে উমরানকে।
দিল্লির ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। আইপিএলে গতি আর কার্যকারিতা দেখিয়ে এই সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন উমরান। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশেপাশে গতিতে নিয়মিত বোলিং করতে পারেন, এমন একজন ফাস্ট বোলারকে খেলাতে চাইবে যে কোনো দলই। উমরানের অভিষেকও তাই খুব দ্রুতই হবে বলে মনে করা হচ্ছিল।
তবে দ্রাবিড় তো কখনোই স্রোতে ভেসে যাওয়ার লোক নন। উমরানকে নিয়ে আবেগে বাঁধ দিয়ে ভারতের কোচ তুলে ধরলেন বাস্তবতার ছবি।
“নেটে উমরানকে দেখছি, কালকেও দেখলাম, গতি ওর আছে বটে। বয়স কম এখনও, প্রতিনিয়ত শিখছে। আরও ভালো হয়ে উঠছে এবং উন্নতি করছে ক্রমাগত। যত বেশি খেলবে, তত উন্নতি হবে ওর। আমাদের দিক থেকে, অবশ্যই ওর মতো একজনকে পেয়ে আমরা খুশি।”
“তবে দেখতে হবে, খেলার সুযোগ ওকে কতটা দিতে পারি আমরা। বাস্তবতাও বুঝতে হবে আমাদের, কারণ স্কোয়াড অনেক বড়। সবাইকে তো একাদশে জায়গা দেওয়া সম্ভব নয়!”
এবারের আইপিএলে নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন উমরান। নিজের ১৪ ম্যাচের সবকটিতে ম্যাচের দ্রুততম বোলারের পুরস্কার জিতেছেন। ২২ উইকেট নিয়ে কাশ্মীরের ২২ বছর বয়সী ফাস্ট বোলার পেয়েছেন আসরের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতিও।
উমরানের মতোই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে এই সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার আর্শদিপ সিং। তবে একাদশে জায়গা ক্ষেত্রে দাব্রিড় অনুসরণ করতে চান প্রক্রিয়া।
“আমি এমন একজন, যে কিনা সবসময়ই ধারাবাহিকতা চাই (একাদশ নির্বাচনে)। যাদেরকে নেব, তাদেরকে সময় দিতে চাই এবং নিজের জায়গায় থিতু হওয়ার সুযোগ দিতে চাই। এটা তাই একটা বড় প্রশ্ন বটে যে উমরান ও আর্শদিপের মতো তরুণদের খেলার সুযোগ কতটা দিতে পারব।”
প্রথম ম্যাচের পেস আক্রমণে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে হার্শাল প্যাটেল ও আভেশ খানকে দেখা যাবে বলে আভাস দিলেন দ্রাবিড়।
“কজন অভিজ্ঞ পেসার আছে আমাদের, যারা আগে খেলেছে-হার্শাল ও ভুবি। সবশেষ সিরিজে আভেশও সবশেষ সিরিজে খেলেছে। ওরা কয়েকজন তাই খেলে আসছে। তরুণ কয়েকজন বিকল্প থাকাটাও দারুণ ও রোমাঞ্চকর। ওরা থাকায় আমাদের বিকল্প বেড়েছে এবং দেখার সুযোগ পাচ্ছি, ওরা কেমন।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার