আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপ জয় নিয়ে আসছে ওয়েব সিরিজ
চলতি শতাব্দিতে আর্জেন্টিনার জার্সিতে মেসি ও আকাশী-নীলদের প্রথম আন্তর্জাতিক শিরোপা। ব্রাজিলের মাটিতে জেতা কোপা আমেরিকার শিরোপা জেতার সোনায় বাঁধাই করে রাখা এই মুহূর্তকে চারবাক্সের মধ্যে বন্দি করার পরিকল্পনা করেছে অনলাইন ভিত্তিক বিনোদনের উৎস অ্যামাজন প্রাইম।
সেলেসাওদের মাটিতে ২৮ বছর পর আর্জেন্টিনার সেই শিরোপা জয়ের আদ্যোপান্ত নিয়ে অ্যামাজন আনতে যাচ্ছে একটি ওয়েব সিরিজ। যেখানে আর্জেন্টাইন ফুটবলারদের চেষ্টা, কষ্ট, নিবেদন কিংবা শিরোপা জয়ের পরের আনন্দের গল্পও তুলে ধরা হবে।
আর্জেন্টাইনদের কোপা আমেরিকা জয়ের ওয়েব সিরিজটি শিগগিরই আসতে যাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন শীর্ষ সংবাদ মাধ্যমগুলো। তারা জানিয়েছে, আসছে জুলাইয়ের ১০ তারিখ এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পাবে সিরিজটি।
আর্জেন্টাইন ফুটবলার অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে যা চলবে ২০২২ কাতার বিশ্বকাপের পূর্ব পর্যন্ত। এই ওয়েব সিরিজে কেবল কোপা আমেরিকা নয় উঠে আসবে সদ্য ফাইনালিসিমা জেতার গল্পও। এছাড়াও আকাশী-নীল জার্সিধারীদের নিয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্রও উঠে আসবে এই ওয়েব সিরিজে।
সিরিজটি আর্জেন্টিনা দলের মাঠের গল্প ও মাঠের বাইরের অনেক নেপথ্য কাহিনি তুলে ধরবে। আর তাতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে আর্জেন্টাইন ফুটবলারদের তাঁতিয়ে দেওয়া মেসির ভাষণ, যার আঁচটা এতদিন কেবল আর্জেন্টিনা দলের সদস্যদের সাক্ষাৎকার থেকেই জানা গিয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)