বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ ছাড়াও অনেক দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকে। নতুন করে আবারো সংযুক্ত আরব আমিরাত আয়োজন করতে যাচ্ছে ৬ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।
যেখানে ইতিমধ্যেই দল নিয়েছে আইপিএলের তিনটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ফুটবলের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দল নিয়েছে আরব আমিরাত ক্রিকেট লীগে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে। একই সময় মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
তবে আরব আমিরাত ক্রিকেট লিগের জন্য বিদেশী ক্রিকেটারদের সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে। তবে বিদেশি ক্রিকেটার সংকট হলেও সূচি পরিবর্তনের কোনো চিন্তা-ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জানুয়ারিতে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বিপিএল এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?