‘বিশ্বকাপ জিতলে নিজের চেয়ে মেসির জন্য বেশি খুশি হব’
এক বছর আগেও মেসি-পারেদেসদের হাহাকার ছিল জাতীয় দলের হয়ে একটা আন্তর্জাতিক শিরোপা জেতার। গত বছর কোপা আমেরিকা জেতার মধ্যে দিয়ে তা কেটে যায়। এরপর চলতি মাসের শুরুতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে তারা জিতে নেয় ‘ফিনালিস্সিমা’ নামের ট্রফি।
জাতীয় দলের হয়ে মেসির ভাণ্ডারে দুটি শিরোপা যোগ হলেও বিশ্বকাপ জয় বাকি রয়ে গেছে এখনও। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জেতা হয়ে গেছে আগেই। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও সমৃদ্ধ সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। এবার বিশ্বচ্যাম্পিয়ন হলেই পূর্ণতা পাবে তার ক্যারিয়ার।
আর সেটা বাস্তবে রুপ দিতে হলে বড় ভূমিকা রাখতে হবে মেসির সতীর্থদের। সম্প্রতি আর্জেন্টিনার এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বললেন, চ্যালেঞ্জটা নিতে তারা প্রস্তুত।
“আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, তাহলে আমি নিজের চেয়ে মেসির জন্য বেশি খুশি হব। আশা করি, এটা মেসির শেষ বিশ্বকাপ হবে না। আরেকটি বিশ্বকাপ খেলার জন্য আরও চার বছর পার করা কঠিন।”
গত অগাস্টে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমটা ভালো কাটেনি মেসি ও প্যারিসের দলটির। তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়েও তারা কেবল জিততে পেরেছে লিগ ওয়ানের শিরোপা। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে দেখা যায়নি তার সেরা ফর্মের ধারেকাছেও।
জাতীয় দলের মতো পিএসজিতেও মেসির সতীর্থ পারেদেস। তিনি আশাবাদী, আসছে মৌসুমে বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে দেখা যাবে চেনা ছন্দে।
“আসছে মৌসুমে আমি পিএসজিতেই থাকব। পিএসজির হয়ে মৌসুমটা কঠিন ছিল, মেসির জন্যও সহজ ছিল না। তবে গত কয়েক মাসে সে তুলনামূলক ভালো খেলেছে। আশা করি, পরের মৌসুম সে সেরা ফর্মে থেকে শুরু করবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live