টি-২০ দল থেকে বাদ পড়লেন অধিনায়ক রাহুল, নতুন অধিনায়কের নাম ঘোষণা
রাহুলের ডান পায়ের কুঁচকিতে চোট লেগেছে বলে জানানো হয়ে বিসিসিআইয়ের তরফে। চোটের কারণে ছিটকে গেলেন বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও। নেটে ব্যাট করার সময় ডান হাতে চোট পান কুলদীপ।
এখনও পর্যন্ত বিসিসিআই কোনো পরিবর্ত ঘোষণা করেনি। এই দুই ক্রিকেটারকেই ব্যাঙ্গালোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে বলা হয়েছে এবং সেখানে মেডিক্যাল টিম তাদের পরীক্ষা করবে। তারা কবে মাঠে ফিরতে পারবেন তা রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে।
সদ্য শেষ হয়েছে আইপিএল। টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি আর কিছু মাস। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারত। রোহিত, কোহলিসহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ও অনেক তরুণ ক্রিকেটারকে দেওয়া হয়েছে সুযোগ।
ষভ পন্থ ছাড়াও দলে দীনেশ কার্তিক, শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়াদের মত সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন। উমরান মালিক. আবেশ খানদের মত জুনিয়ররাও অপেক্ষা করছেন সুযোগের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)