৬,৬,৬,৬,৪,৬ হোপের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল উইন্ডিজ
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ওপেনার কাইল মায়ার্সকে ৩ রানে ফিরতে হয় সাজঘরে। মায়ার্সকে কট এন্ড বোল্ড করে ফেরান শাহীন আফ্রিদি। ৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর সামারাহ ব্রুকসকে নিয়ে ১৬৪ রানের জুটি গড়েন হোপ।
এই জুটি ভাঙে ৭০ (৮৩) রান করা ব্রুকসের বিদায়ে। এরপর বড় জুটি বাঁধতে না পারলেও হোপ তুলে নেন সেঞ্চুরি। অধিনায়ক নিকোলাস পুরান করেন ১৬ বলে ২১ রান।
ব্রেন্ডন কিং ৪ রান করে ফেরার পর হোপকে ১২৭ (১৩৪) রানের মাথায় বোল্ড করে ফেরান হারিস রৌফ। এরপর রভম্যান পাওয়েলের ৩২ (২৩) ও রোমারিও শেফার্ডের ২৫ রানে ৮ উইকেটে ৩০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের পক্ষে হারিস রৌফ নেন ৪ উইকেট। শাহিন আফ্রিদি নেন ২টি ও ১টি করে উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ এবং শাদাব খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?