ক্রিকেট প্রথম ব্যাটার হিসেবে নতুন ইতিহাস লিখলেন বাবর আজম
এই সংস্করণে এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরির কীর্তি তিনি গড়লেন দুইবার।
মজার ব্যাপার, তার আগের টানা তিন সেঞ্চুরি এসেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৬ সালে তিন ম্যাচের সেই সিরিজে শারজাহতে প্রথম দুই ম্যাচে তিনি করেন ১২০ ও ১২৩ রান, আবু ধাবিতে শেষ ম্যাচে ১১৭। তার ক্যারিয়ারের প্রথম তিন সেঞ্চুরিই করেন টানা তিন ইনিংসে।
এবারের টানা তিন সেঞ্চুরির প্রথম দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত মার্চ-এপ্রিলে লাহোরে সিরিজের শেষ দুই ম্যাচে তিনি খেলেন ১১৪ ও ১০৫ রানের ইনিংস।
এই সংস্করণে সবশেষ পাঁচ ইনিংসে বাবরের সেঞ্চুরি হলো ৪টি! ক্যারিয়ারে তার মোট ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা এখন ১৭টি। এর মধ্যে অধিনায়ক হিসেবে ১৩ ম্যাচেই ৬টি!
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় বাবরের ওপরে আছেন কেবল সাইদ আনোয়ার (২০টি)।
বাবরকে এখন হাতছানি দিচ্ছে টানা সেঞ্চুরির বিশ্বরেকর্ড। টানা চার ইনিংসে সেঞ্চুরির রেকর্ড কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে এটি করে দেখান শ্রীলঙ্কান গ্রেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)