ব্রেকিং নিউজ: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-৩ বছর পর একটি সিরিজ খেললেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভুলেই গেছে বাংলাদেশ। তবে এবার আগামী আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আছে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) ২০১৮-২০২৩ পাঁচ বছর মেয়াদি চক্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের কারণ দেখিয়ে সিরিজটিও বাতিল করে দেয় অস্ট্রেলিয়া।
যদিও সান্তনা হিসেবে বাংলাদেশের তৃতীয় সারির দল পাঠিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশের অধরাই থেকে গিয়েছে ইংল্যান্ড। যদিও এই এফটিপিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা বাকি রয়েছে বাংলাদেশের।
তবেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা এখনো অজানা। তবে আগামী এফটিপির পরবর্তী চক্র নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে আইসিসি। শোনা যাচ্ছে, ২০২৩ থেকে ২০২৭–এই চার বছর মেয়াদি এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এফটিপির ডেভেলপমেন্ট সভায় যোগ দিয়ে এমন কিছুই জেনেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী।
গণমাধ্যমকে তিনি বলেন, “আগামী ২০২৭ পর্যন্ত যে এফটিপি চূড়ান্ত করা হয়েছে, সাম্প্রতিক সময়ে সফর করিনি এমন সফর সেখানে বিবেচনাধীন। সেভাবেই আমরা তাদের সঙ্গে কথা বলছি। আশা করছি, আশানুরূপ কিছু হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live