ব্রেকিং নিউজ: মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘মৌসুমী বায়ু এখন সারা দেশের ওপরে অবস্থান করছে। তাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে। এই বায়ুর কারণে নদীবন্দরসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাধারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নেদারল্যান্ডস বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে তুরস্ক বনাম প্যারাগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল বনাম স্কটল্যান্ড: জানুন সময়সূচী ও পরিসংখ্যান
- জার্মানি বনাম আইভরি কোস্ট: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইকুয়েডর বনাম কুরাসাও: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: জেনে নিন সময়সূচী, একাদশ ও লাইভ দেখার উপায়
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ৩য় টি-টোয়েন্টি: সরাসরি দেখুন Live