ভবিষ্যৎবানী: কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৯ ১৪:১০:০০
ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে ছড়ি ঘুড়িয়েছিলেন দলপতি লিওনেল মেসি। সেই সাথে জিতে নিয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
যদিও এই ম্যাচে গোল না করতে পারলেও জোড়া অ্যাসিস্ট করেন তিনি। ইতালির বিপক্ষে এই ম্যাচের পর অনেকেই প্রশংসা করেছে আর্জেন্টিনার।
ফাইনালিসিমার মতো উত্তেজনাকর ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন স্বয়ং ইতালি কোচ রবার্তো মানচিনি। সেই সাথে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপও জিততে পারে বলে মন্তব্য তার।
ইতালিয়ান বস মানচিনি বলেন, “আর্জেন্টিনা ভালো একটি ম্যাচ খেলেছে। তাদের দারুণ কিছু ফুটবলার রয়েছে এবং তারা এই শিরোপার (ফাইনালিসিমা) যোগ্য। আমি মনে করি তারা বিশ্বকাপও জিততে পারে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?