বাংলাদেশ দলকে কঠিন লজ্জা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ
গত বছর খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেও টেস্ট সিরিজে দুই ম্যাচ জিতে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তারা জিতেছিল দুই টেস্টেও। সেবার গতিময় ও বাউন্সি উইকেটে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটিং।
ওই সফরে যে মাঠে বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দিয়ে পরে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই অ্যান্টিগায় প্রথম টেস্ট এবারও। ওই ম্যাচের ম্যান অব দা ম্যাচ কেমার রোচের যদিও খেলা নিশ্চিত নয় এবার। ফিটনেস টেস্ট উতরাতে পারলেই কেবল তিনি খেলতে পারবেন। এছাড়া ওই সময়ের অধিনায়ক ও সুইং বোলার জেসন হোল্ডার, অভিজ্ঞ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল নেই এবার। তবে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য একই, জানিয়ে দিলেন প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার হেইন্স।
“বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি ও ওই পয়েন্টগুলো পেতে পারি।”
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসেবে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live