বাংলাদেশ, মালদ্বীপ ও নেপাল যা পারেনি তাই করে দেখালো সুনীল ছেত্রির ভারত
উজবেকিস্তানে হচ্ছে ‘সি’ গ্রুপের খেলা। বুধবার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড ও মালদ্বীপ। একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে থাইল্যান্ড।
কলকাতার সল্টলেকে ভারত ম্যাচ খেলেছে কম্বোডিয়ার বিপক্ষে। ঘরের মাঠে সুনীল ছেত্রির জোড়া গোলে ভারত ২-০ ব্যবধানে জিতেছে ম্যাচটি। সাফ অঞ্চল থেকে বেড়িয়ে যাওয়া আফগানিস্তানও কলকতায় ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। হেরেছে ২-১ গোলে।
‘ই’ গ্রুপে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে বাহরাইনের কাছে। ম্যাচটি হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে। একই দিন ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
নেপালের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কুয়েত এবং মালদ্বীপের প্রতিপক্ষ উজবেকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?