শেষ হলো পর্তুগাল ও প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সবশেষ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পর্তুগিজরা। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল করে তারা। এর বাইরে রোনালদোর সামনে ছিল আরও গোলের সুযোগ। তবে সেগুলো অল্পের জন্য কাজে লাগাতে পারেননি তিনি।
ম্যাচের ৩৩ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটির দুই খেলোয়াড় মিলে এগিয়ে দেন পর্তুগালকে। সিটির সতীর্থ বার্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পান হোয়াও ক্যানসেলো। কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এ ডিফেন্ডার।
মিনিট পাঁচেক পর আবারও গোল বানিয়ে দেন সিলভার। এবার ডি-বক্সের মধ্যে তার দারুণ পাস পেয়ে যান গনসালো গুইদেস। সেখান থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড। এই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এ জয়ের পর এ লিগে দুই নম্বর গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?