“বাংলাদেশের অর্ধেক মানুষ আর্জেন্টিনার সমর্থক, বাকিরা ব্রাজিলের”
তাৎপর্যপূর্ণ এই সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে সাক্ষাতের পর বৃহস্পতিবার (৯ জুন) স্থানীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কারেম্বু।
যেখানে নিজের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার পাশাপাশি উঠে এসেছে নানা প্রসঙ্গ। কারেম্বু ছাড়াও ট্রফি ট্যুরের স্পন্সরড কোকা-কোলার কর্মকর্তা এবং বাফুফের সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ফুটবল সমর্থক নিয়ে প্রশ্নোত্তরের এক পর্যায়ে কারেম্বু বলেন, “বাংলাদেশের অর্ধেক মানুষ আর্জেন্টিনার সমর্থক আর বাকি অর্ধেক ব্রাজিলের। হয়তো ইংল্যান্ডেরও কিছু সমর্থক থাকতে পারে। তবে ফ্রান্সের (হাসি) সাপোর্টার নেই।”
বাংলাদেশের আতিথেয়তা নিয়েও কথা বলেন কারেম্বু। তিনি বলেন, “যে কোনো দেশ ভ্রমণে গেলে আমি সেখানকার পরিবেশসহ সবকিছু নিয়ে জানার চেষ্টা করি। এখানকার আবহাওয়া গরম। তবে মানুষজন অতিথিপরায়ন।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?