উয়েফা নেশন্স লিগ: শেষ হলো স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্পেন। দলকে জেতানো একমাত্র গোলটি করেছেন পাওলো সারাভিয়া। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে লা রোজারা।
জেনেভার স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্প্যানিশরা। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় বলের দখল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। গোলের জন্য সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছেন সারাবিয়া, আলভারো মোরাতা, ফেররান তোরেসরা।
ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটের সময় মার্কোস লরেন্তের পাসে কাছ থেকে শটে বল জালে পাঠান মিডফিল্ডার সারাবিয়া। প্রথমে অফসাইড নিয়ে খানিক সংশয় দেখা দিলেও ভিএআর দেখে সেটিকে গোল হিসেবেই বাঁশি বাজান রেফারি। এই এক গোলেই ম্যাচ জিতে নিয়েছে স্পেন।
এই জয়ের পর এ লিগের দুই নম্বর গ্রুপে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে স্পেন। তিন ম্যাচের সব হেরে তলানিতে সুইজারল্যান্ড। শীর্ষে থাকা পর্তুগালের সংগ্রহ তিন ম্যাচে ৭ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)