ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিজেদের ভালোভাবেই মানিয়ে নিচ্ছেন শান্ত-মুমিনুলরা
এছাড়া বাকিরাও চলে গিয়েছে সোমবারের মধ্যে। তাই ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বেশ ভালো সময় পেয়েছেন ক্রিকেটাররা। যা জানালেন দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তও। বিসিবির আপলোড করা ভিডিওতে নিজেদের সবশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন তিনি।
শান্ত বলেছেন, ‘আমরা আগে এসেছি কয়েকজন। যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে, তো জেট ল্যাগের যে ব্যাপারটা ছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিম করেছি, একটু মজাদার গেমস খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওটা ভালো হয়েছে।’
আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।
এ বিষয়ে শান্তর ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ! বৃহস্পতিবার প্রথম অনুশীলন সেশন ছিল আমাদের। খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো।’
উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচটিতে নিজেদের অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। প্রাথমিকভাবে নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র থেকে ১০ জুন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচ খেলতে পারতেন তিনি। কিন্তু জানা গেছে, আজ নয় বরং শনিবার দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live