শীর্ষে পর্তুগাল
লিসবনে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ ও ৩৮ তম মিনিটে পর্তুগালের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে জোয়াও ক্যানসেলো ও গনসালো গুয়েদেস। সহজ এই জয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানে পৌঁছেছে পর্তুগাল। স্পেনের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে গ্রæপ তালিকার শীর্ষে উঠে গেছে পর্তুগাল। আসরের প্রথম তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করেছে তারা।
পর্তুগালের সমান পয়েন্টের পুঁজি নিয়ে গতকাল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল চেকরা। তবে ম্যাচ শেষে ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে দলটি। ফলে নেমে গেছে তালিকার তৃতীয় স্থানে। কারণ জেনেভায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে।
পরের ম্যাচ খেলতে আগামী রোববার স্পেন সফর করবে চেক দলটি। আর নিজেদের আরো এগিয়ে নিতে সুইজারল্যান্ডে অ্যাওয়ে ম্যাচে খেলবে পর্তুগাল।
আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট পেতে প্লে অফ খেলতে হয়েছে পর্তুগালকে। বিশ্ব মঞ্চ থেকে ছিটকে পড়ার লজ্জা থেকে বাঁচতে প্লে অফে তারা পরাজিত করেছে তুরস্ক ও উত্তর মেসিডোনিয়াকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিযেছে পর্তুগাল। ওই ম্যাচে জোড়া গোল করেন সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live