ওয়ানডেতে খেলার জন্য আমি সবসময় প্রস্তুত: মাহেদি
গত বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাহেদির। কিউইদের ঘরের মাঠে সেই ম্যাচে উইকেট শূন্য থাকলেও বেশ মিতব্যায়ী বোলিং করেছিলেন তিনি। সেই সিরিজের তিন ম্যাচেই একদশে খেলেছেন। তবে এরপর আর সুযোগ মেলেনি তার।
একান্ত সাক্ষাৎকারে মাহেদি বলেন, 'আমি সবসবময় প্রস্তুতই (ওয়ানডেতে খেলার জন্য) আছি। শুধুমাত্র ওডিআই না, তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই (প্রস্তুত আছি)। যদি সুযোগ আসে চেষ্টা করবো ভালো পারফরম্যান্স করার।'
বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। মাহেদিও সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সেই টি-টোয়েন্টি সিরিজে। শুধুই টি-টোয়েন্টিতে খেলার কারণে এরপর আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার।
যদিও বাংলাদেশ ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলেছে। তবে এই দুই সংস্করণে দলে জায়গা হয়নি তার। শুধু টি-টোয়েন্টিতে খেলার কারণে লম্বা সময় পরপর আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাহেদি। এভাবে বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেয়াটা তার জন্য কিছুটা হলেও কঠিন কাজ।
মাহেদি বলেন, 'আমি শুধু টি-টোয়েন্টি খেলি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছি আফগানিস্তানের সঙ্গে, এখানে তিন-চার মাসের একটা বিরতি হয়ে গেছে। তো এভাবে মানিয়ে নেয়া আসলে আমার জন্য কঠিন। তবে এটার জন্য মানসিকভাবে আমি প্রস্তুতি নিচ্ছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)