তামিমের ফিফটি, ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
বাংলাদেশ ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০-র কাছাকাছি পৌঁছেছে। অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত আছেন ওপেনার তামিম ইকবাল।
অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন নেতৃত্ব দিচ্ছেন দলকে।
ব্যাট করতে নেমেই টাইগাররা হারিয়ে ফেলে ওপেনার মাহমুদুল হাসান জয়কে। দ্বিতীয় ওভারে দলীয় ২ রানে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৬ বলের মোকাবেলায় কোনো রান করতে পারেননি তিনি।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে দুজনের পার্টনারশিপ জমে উঠেছে। একইসাথে দলীয় সংগ্রহ পৌঁছে গেছে ১০০-র কাছাকাছি।
এখন পর্যন্ত ২৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। তামিম ৮৩ বলে ৯টি চারের সহায়তায় ৫৫ এবং শান্ত ৬১ বলে ৬টি চারের সহায়তায় ৩৬ রান করে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন ১ম সেশন)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৯৩/১ (২৫ ওভার)তামিম ৫৫*, শান্ত ৩৬*, জয় ০ লুইস ১৪/১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)