শান্তোর ফিফটি, সেঞ্চুরির পথে তামিম, দেখেনিন সর্বশেষ স্কোর
দিনের শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ৩৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। যেখানে সেঞ্চু্রি পথে রয়েছেন তামিম। বাঁহাতি এই ওপেনার অপরাজিত রয়েছেন ৭৫ রানে। তিনে নামা শান্ত অপরাজিত ৪৫ রানে।
তামিমের হাফ সেঞ্চুরি, অপেক্ষায় শান্ত
দারুণ ব্যাটিংয়ে সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। ৮ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন বাঁহাতি এই ওপেনার। এদিকে হাফ সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত।
তামিম-শান্তর আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের প্রতিরোধ
জয় ফেরার পর নাজমুল হাসান শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল। তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন শান্ত। আরেক ওপেনার তামিমও খানিকটা আক্রমণাত্বক ছিলেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। তাতে পঞ্চাশ পেরোয় তাদের জুটির রান। পঞ্চাশ রানের জুটি গড়তে তারা দুজনে মিলে ৯টি চার মেরেছেন।
শূন্যতেই ফিরলেন জয়
অ্যান্টিগায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। জেরেমি লুইসের বলে টেভিন ইমলাচকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেললেও কোনো রান করতে পারেননি ডানহাতি এই ওপেনার।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেস্ট শুরুর আগে সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশ বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছুটি কাটিয়ে সাকিব আল হাসান এখনও না ফেরায় এদিন টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশ: ইয়ানিক কারিয়াহ (অধিনায়ক), কলিন আর্চিবল্ড, অ্যালিক অ্যাথানাজে, ত্যাগনারাইন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টন চেজ, টেভিন ইমলাচ, জেরেমি লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলজানো, জোমেল ওয়ারিকান
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন, প্রস্তুতি ম্যাচ)
বাংলাদেশ: ১৪০/১ (৩৭.১ ওভার) ( জয় ০, তামিম ৮৪*, শান্ত ৫৩*)
শান্তর ব্যাটেও পঞ্চাশ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট