সেঞ্চুরি না পেলেও ফিফটি দিয়েই বাবরের বিশ্বরেকর্ড
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯ ইনিংসে ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।
শুক্রবার মুলতানে বাবরের সামনে ছিল ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা চার ওয়ানডেতে সেঞ্চুরি করার হাতছানি। সে পথে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন বাবর। কিন্তু ইনিংসের ৩৬তম ওভারে আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানি অধিনায়ক।
আউট হওয়ার আগে ৯৩ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বাবর। যা কি না আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তার টানা নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে টানা এতো ইনিংসে ফিফটি নেই আর কারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মার্চে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন বাবর।
এরপর বাবরের খেলা ইনিংসগুলো হলো ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫*, ৬৬, ১০৩ ও ৭৭ রানের। তিনি ভেঙেছেন জাভেদ মিঁয়াদাদের করা টানা আট ইনিংসে ফিফটির রেকর্ড। ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত টানা ৮ ওয়ানডে ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার।
ওয়ানডেতে নিজের পরের ইনিংসেও ফিফটি করেছিলেন মিঁয়াদাদ। তবে মাঝে খেলা টেস্টে ফিফটি করতে পারেননি তিনি। তাই তিন ফরম্যাট মিলে তার টানা ফিফটির কীর্তিটি আট ইনিংসেই থেমে গিয়েছে। তবে ওয়ানডেতে টানা নয় ম্যাচের ফিফটি বিশ্বরেকর্ড ঠিকই নিজের দখলে রেখেছেন তিনি।
এদিকে তিন ফরম্যাট মিলে টানা ফিফটির বিশ্বরেকর্ড গড়া বাবরের সামনে শুধু ওয়ানডের রেকর্ডটাও নিজের দখলে নেওয়ার সুযোগ থাকছে। টানা ছয় ওয়ানডেতে অন্তত পঞ্চাশ রান করেছেন তিনি। একই কীর্তি রয়েছে গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শাই হোপ ও ইমাম-উল-হকের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)