পিএসজির কোচ হওয়ার গুঞ্জন যা বললেন জিদানের এজেন্ট
স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো, মার্কাসহ অনেক স্বনামধন্য সংবাদমাধ্যমেই ছাপানো হয়েছে এ খবর। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন হিসেবে জানালেন জিদানের এজেন্ট অ্যালান মিগলিয়াসিও। তিনি জানিয়েছেন, পিএসজির কারও সঙ্গেই কোনো কথা হয়নি তাদের।
গত ৩০ বছর ধরে জিদানের পরামর্শকের দায়িত্বও পালন করা অ্যালান ফরাসি সংবাদমাধ্যমে লা ইকুইপকে বলেছেন, ‘যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সবগুলোই ভিত্তিহীন। এখন পর্যন্ত আমিই জিদানের একমাত্র প্রতিনিধি এবং আমি বা জিদান- কারও সঙ্গে পিএসজি মালিকের সরাসরি যোগাযোগ হয়নি।’
শুধু তাই নয়, জিদানের কাতার সফর নিয়ে পিএসজির মালিক তথা কাতার আমিরের কোনো আগ্রহ আদৌ আছে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অ্যালান। তিনি সোজাসাপটাই জানিয়েছেন, শেখ তামিম নিশ্চিতভাবেই সোশ্যাল মিডিয়া ও মিডিয়া দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না।
অ্যালানের ভাষ্য, ‘আমার তো স্পষ্ট সংশয় আছে। নিশ্চিতভাবেই কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম দেখে নিজের কার্যক্রম সম্পন্ন করেন না বা ভবিষ্যতের সিদ্ধান্ত নেন না। আমি জানি না তিনি আদৌ জিদানের কাতার সফর নিয়ে আগ্রহী কি না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন