সিরিজে সমতা ফেরাতে নতুন ছক তৈরি করেছে ভারত, কাঁটায়-কাঁটায় টক্কর দিতে তৈরি দক্ষিণ আফ্রিকাও
তিনি মাত্র ৪৮ বলে ৭৬ রান করেন। তবে পরে ভারতীয় বোলারদের জন্য দিনটি খুবই খারাপ হিসাবে প্রমাণিত হয়। ডেভিড মিলার এবং র্যাসি ভ্যান ডার ডুসেনের জুটি একটি ঐতিহাসিক রান তাড়া করে তাদের দলকে জয় এনে দেওয়ার জন্য ১৩১ রানের একটি অপরাজিত জুটি গড়ে। এই পরাজয়ের ফলে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি টানা জয়ের ইতিহাস লেখার সম্ভাবনাও শেষ হয়ে যায় ভারতের। তবে সিরিজে সমতা ফেরাতে রবিবার নিজেদের সেরাটা দিতে তৈরি ঋষভ পন্থের দল।
কটকের বড়বাটি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং ও বোলিং, দুই বিভাগকেই সমানভাবে সাহায্য করে। কিন্তু এখানে বাউন্ডারি বিরাট বড় নয় এবং আউটফিল্ড বেশ দ্রুত থাকে। সুতরাং, যে দলটি প্রথমে ব্যাট করবে তারা বড় রান তোলার চেষ্টা করে করবে এবং বিপক্ষ দলকে রান তাড়া করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ জানাতে আগ্রহী হবে। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা এখানকার পিচকে ব্যবহার করতে সক্ষম হতে পারে। সব মিলিয়ে, ম্যাচ জিততে হলে প্রথমে ব্যাট করাই বুদ্ধিমানের কাজ হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭৩ শতাংশ। ১৬ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই। তাই টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবেন সমর্থকরা।
টি-২০ ক্রিকেটের আঙিনায় এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে ১৬ বার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে টিম ইন্ডিয়া ৯টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, প্রোটিয়া দল জিতেছে ৭টি ম্যাচে। এই দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ রান করেছেন ভারতের রোহিত শর্মা। ১৩টি ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ৩৬২ রান। অন্যদিকে, ১০ ম্যাচে ২৯৫ রান করে দক্ষিণ আফ্রিকান ব্যাটম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছে জেপি ডুমিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট