অ্যালান ডোনাল্ডের বিশেষ ক্লাসে মুস্তাফিজ
দীর্ঘ বিরতির পর শুধু সাদা বল থেকে লাল বলে নিজেকে মানিয়ে নেওয়াই নয়, মোস্তাফিজকে মানিয়ে নিতে হচ্ছে নতুন বলের সঙ্গেও। উপমহাদেশে সাধারণত খেলা হয় কুকাবুরা ও এসজি বল দিয়ে। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকে খেলতে হবে ডিউক বল দিয়ে।
দীর্ঘদিন ধরে লাল বলে না খেলার কারণে মোস্তাফিজের চ্যালেঞ্জটা আরও বেশি। তবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিশেষ ক্লাস পড়েছেন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেইসাথে এই বল নিয়ে বিশেষ কিছু কথা বলেছেন তিনি।
বিসিবির আপলোডকৃত ভিডিওবার্তায় কুকাবুরা থেকে ডিউক বলে খেলার ব্যাপারে জানিয়ে এ দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, “এখানে বিষয়টা হলো কুকাবুরা থেকে ডিউক বলে আসা। এই বল দিয়ে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলে অভ্যস্ত আমি। যুক্তরাজ্যে টেস্ট ক্রিকেট এই বলেই হয়।”
এই বলের বিশেষত্ব কী এবং কাজটা কতটা চ্যালেঞ্জিং সেটিও জানালেন ডোনাল্ড, “ডিউক বলের সিম খুবই উঁচু, শক্ত ও উজ্জ্বল থাকে। এই বলের সঙ্গে মানিয়ে নিতে অনেক কাজ করতে হয় যেমনটা আমরা আগে দেখেছি।”
ফিজও প্রথমবারের মতো এই বল নিয়ে কাজ করছেন জানিয়ে ডোনাল্ড বললেন, “ফিজের সঙ্গে একটি সেশন করলাম। আইপিএলের পর এটিই তার প্রথম। তাকে এই বল সম্পর্কে কিছু ধারণা দিলাম। সে এবারই প্রথম এই বল নিয়ে কাজ করলো। তার গ্রিপ হালকা বদলেছি। তো প্রথমবার হিসেবে তার মনে হয়েছে এটি খুব কাজে দিয়েছে।’তিনি আরও বলেন, ‘তো ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে (ডিউক বলে কেমন হয়) দেখার সুযোগ থাকছে। এই বলের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেশ কাজ করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live