ডোনাল্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন
গত কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। এরপর বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেলেছে। কিন্তু চোটের কারণে কোনো সিরিজেই দলে ছিলেন না সাইফউদ্দিন।
এই সময়ে দলের কোচিং স্টাফেও এসেছে বড়-সড় পরিবর্তন। কোর্টনি ওয়ালশ চুক্তি না বাড়ানোয় ডোনাল্ডকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই কোচের সঙ্গে কাজ করার সুযোগ না হলেও শ্রীলঙ্কা সিরিজ চলাকালে তার সঙ্গে কথা হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারের।
সাইফউদ্দিন বলেন, 'আসলে এখনও ওভাবে কাজ করা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে যখন আমি জহুর আহমেদে গিয়েছিলাম, তখন কিছুটা হাই-হ্যালো, আলাপ হয়েছে। কথা হয়েছিল যে, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি থাকি ইনশাল্লাহ, তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি'।'
লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। কয়েক মাসের বিরতি দিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। এই সফরে যাওয়ার আগে রাজশাহীর একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন তিনি। আপাতত এটাকেই তিনি প্রস্তুতি হিসেবে দেখছেন।
সাইফউদ্দিন বলেন, 'যেহেতু প্রিমিয়ার লিগের পর লম্বা একটা বিরতি ছিল, যদিও অনুশীলন করেছি। কিন্তু বিশ্বকাপের পর আমি আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি, তো কিছুটা প্রস্ততি নেয়ার জন্য আমি রাজশাহী গিয়েছিলাম। তো একটা ম্যাচ খেলেছি, ব্যাটিং-বোলিং করেছি। এটা আসলে টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। তও এটা হয়তো আমার প্রস্তুতি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)