পাকিস্তানের ব্যাটিং লাইন আফকে ধসিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩ বল করা পুরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ আগেই হেরেছেন। আজ নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো আজও বড় রান করে বিপদে ফেলার চেষ্টায় ছিল পাক ব্যাটাররা। কিন্তু সেটা এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো।
আন্তর্জাতিক ক্রিকেটে আজকের ম্যাচের আগে ৯৯ ম্যাচে মাত্র তিনটি বল করেছিলেন পুরান। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৩ বলে দিয়েছিলেন ৬ রান।
সেই পুরান আজ বল হাতে নিয়েই চমকে দিলেন পাকিস্তানকে। অফ স্পিনে ১০ ওভার বোলিং করে মাত্র ৪৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। উইকেট গুলো ফখর জামান (৩৫), ইমাম উল-হক (৬২), মোহাম্মদ রিজওয়ান (১১) এবং মোহাম্মদ হারিস (০)।
পুরানের অফ স্পিন ভেলকিতে দিশেহারা পাকিস্তান একরকম ধুঁকছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান।