আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা : মোহাম্মদ সাইফুদ্দিন
তবে ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের দলে রয়েছেন জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার। আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুদ্দিন বলেন,
“এতোদিন কিছুটা কনফিউজড ছিলাম যে আমার ভেতর কিছু আছে কিনা। কিন্তু যেহেতু ইংল্যান্ডে গেলাম বিসিবির অধীনে, স্ক্যান করানোর জন্য। তো স্ক্যান দেখে দেখা যায়, আমার কিছু হয়নি। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বোলিং করছি এখন।
“কিন্তু জানি না কতদিন সুস্থ থাকতে পারব। তবে চেষ্টা করছি যে, যতদিন খেলতে পারি বা সামনে বিশ্বকাপ আছে। ২০২৩ বিশ্বকাপ আছে, তো আমার পারফরম্যান্সের পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য।”
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ টেস্ট দল। তবে এখনো দেশেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, “প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়তো স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করব। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি। কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live